এক গৃহবধূ ও প্রবাস ফেরত ব্যক্তিকে চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে গাছে বেঁধে নির্যাতন করা হলো । ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়নে। ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূঁইয়া ও ফতেহপুর ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেনের নির্দেশে তাদেরকে নির্যাতনের পর কোমরে দড়ি বেধে এলাকা ঘোরানো হয়। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম পারুল আক্তার (২৫)। আর বিদেশ ফেরত ব্যক্তি হলেন মোঃ সবজু হোসেন (২৮)। অভিযোগ করা হয়, তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল। এমন সন্দেহে দুইজনকে আটক করে পরে এলোপাতাড়ি পিটিয়ে দীর্ঘ ৬ঘন্টা গাছের সংঙ্গে বেঁধে এবং দুই জনের কোমরে দরি বেঁধে পুরো গ্রামের ঘুরিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। ঘটনাটি ঘটেছে ১লা আগষ্ট রাত ৩টায়। এতে চন্ডিপুর ইউপি সহ উপজেলাব্যাপী সর্বত্র তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে ওই গৃহবধু ও প্রবাসীকে হুমকী-ধামকীসহ এলাকা থেকে বিতাড়িত করার জন্য চাপ দেয়া হচ্ছে। ঘটনার সময় চেয়ারম্যান ও মেম্বার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রবাসী ও গৃহবধুর কাছ থেকে ৪টি ব্ল্যাংক ষ্ট্যাম্প এবং সাদা কাগজে সই-স্বাক্ষর নিয়ে বিষয়টি সমাধানের জন্য ২লক্ষ টাকা মুছলেকা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধায় ওই ঘটনার শালিশি বৈঠক হওয়ার কথা রয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031