বৃহস্পতিবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের ঘটনার মামলার খালাস পেয়েছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

এছাড়া আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি চার আসামিকে সাত বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

চার আসামি হলেন- সালাউদ্দিন কাদেরের ম্যানেজার মাহবুব হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক হোসেন ও নয়ন আলী, আইনজীবী ফখরুলের সহকারী মেহেদি হাসান।

২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তবে রায়ের আগেই সালাউদ্দিন কাদেরের আইনজীবী ও স্বজনরা রায়ের খসড়া কপি ফাঁসের অভিযোগ করেন এবং তা সাংবাদকর্মীদের দেখান। এ ঘটনায় পরদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী এবং ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ আরো ৫ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ শাহবাগ থানায় একটি মামলা করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930