চট্টগ্রামের একটি আদালত  নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী পোষ্ট অফিসের সাবেক পোস্টমাস্টার ইব্রাহিম খলিল দিদারকে অর্থ আত্মসাতের মামলায় ৬ বছরের কারাদন্ড দিয়েছেন ।  একই সাথে তাকে ২০ লাখ ২৬ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার( ১৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের হাকিম মীর রুহুল আমীন এই রায় দেন।

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চলের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী সিটিজি নিউজ ডটকমকে জানান,পাহাড়তলী থানায় ২০১২ সালের দায়ের হওয়া অর্থ আত্মসাতের মামলায় বিচারক পৃথক তিনটি ধারায় তাকে মোট ৬ বছরের কারাদন্ড দেয় এবং অত্মসাত করা ২০লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেন।

২০১২ সালের ১২ ডিসেম্বর পাহাড়তলী থানায় ইব্রাহিম খলিল দিদারের নামে অর্থ  আত্মসাতের মামলা করেন দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক শহীদুল আলম সরকার।।  দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আবুল বাশার মামলাটির তদন্ত করে চার্জশিট দিয়েছেন ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি।এই চার্জশিটে পোস্টমাস্টার দিদারের বিরুদ্ধে ব্যাপক হারে অর্থ আত্মসাতের প্রমান পাওয়া যায়।

মামলার পর ইব্রাহিমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। আসামী বর্তমানে পলাতক আছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031