ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির প্রথমবারের মতো স্বীকার করেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন।

আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের প্রচারশিবির এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দিয়েছে।

বিবৃতিতে সই করেছেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার। এতে বলা হয়, ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন বলে বিশ্বাস করেন ট্রাম্প।

বিবৃতিটির আগে ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামার জন্মস্থানের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ট্রাম্প।

ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি বলে প্রচলিত ষড়যন্ত্র-তত্ত্বে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের তালিকায় ট্রাম্পকে সামনের কাতারে দেখা গেছে।

ট্রাম্পকে এমন কথাও বলতে শোনা গেছে, ওবামা যে হাওয়াইয়ে জন্মগ্রহণ করেননি, তা প্রমাণে সেখানে অনুসন্ধানকারী পাঠাবেন তিনি।

ট্রাম্পের অব্যাহত আক্রমণের মুখে একপর্যায়ে ওবামা তাঁর জন্মসনদের মূলকপি হোয়াইট হাউসের ওয়েবসাইটে তুলে দিতে বাধ্য হন।

তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে এই বিষয়টি নিয়ে তেমন হইচই করতে দেখা যায়নি। তবে তাঁর সন্দেহ পুরোপুরি যায়নি বলেও জানান তিনি।

এখন ট্রাম্পের প্রচারশিবিরই ওবামার হাওয়াইয়ে জন্ম নেওয়ার বিষয়টি মেনে নিল।এর আগে ট্রাম্পের রানিংমেট মাইক পেন্সও স্বীকার করেন, ওবামা যুক্তরাষ্ট্রেই জন্মেছেন। এ নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031