ডিবি পুলিশ চাঁদাবাজিসহ একাধিক মামলায় সাতক্ষীরার সরকারদলীয় নারী সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে রাশেদ সারোয়ার রুমনকে গ্রেপ্তার করেছে।

মাইক্রোবাসযোগে ঢাকার পালিয়ে যাওয়ার সময় রবিবার দুপুর একটার দিকে শহরের কপোতাক্ষ ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ হাশেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে করেছেন।

রুমনের মা রিফাত আমিন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (৩১২) সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।

চাঁদাবাজি, মাতলামি, নিজ দলের নেতাদের মারধরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন রুমন। মা মহিলা এমপি হওয়ায় তিনি একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড করেও পার পেয়ে যান। পত্রপত্রিকায় এনিয়ে সংবাদ প্রকাশিত হলে পুলিশের ঊর্ধ্বতন মহলের নজরে আসে। অবশেষে যুবলীগ নেতা জুলফিকার আলী ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের করা দুটি চাঁদাবাজির মামলায় রুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930