এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেছেন,বর্তমান শ্রমিক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।তাই তাঁর ৭০তম জন্মদিন পালনের মধ্য দিয়ে মেহনতি শ্রমজীবী জনতাকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শপথ নিতে হবে।কারণ শেখ হাসিনা তাঁর পিতা বঙ্গবন্ধু’র মতই শোষিত জনগণের পক্ষে শোষকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন।

শুক্রবার(২৩ সেপ্টেম্বর)বিকেলে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি আগামী ২৯ সেপ্টেম্বর মুসলিম হল ও তৎ সংলগ্ন চত্বরে শ্রমজীবী জনতার উদ্যোগে অনুষ্ঠিতব্য শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে শ্রমজীবী জনতার অংশগ্রহণের আহ্বান জানান এবং মালিক-কর্তৃপক্ষের প্রতি শ্রমজীবী জনতা যাতে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন সেব্যাপারে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।

চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী’র সভাপতিত্বে ও শ্রমিক নেতা আবুল হোসেন আবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় ৬০টিরও বেশি সিবিএ, ননসিবিএ, বেসিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন রেল শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: সিরাজ উল্লাহ, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ,কার্যনির্বাহী সদস্য মোহাব্বত আলী খান, কালুরঘাট শিল্পাঞ্চলের আলী আকবর, পতেঙ্গা শিল্পাঞ্চলের মো: ইউনুস, নাসিরাবাদ শিল্পাঞ্চলের মো: হাসান চৌধুরী প্রমুখ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930