যাত্রীবাহী টেম্পুতে হঠাৎ আগুন ধরে চালকসহ অনন্ত ৮ যাত্রী ঝলসে গেছে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় ।আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।। এছাড়া বাকি তিনজনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া তিনজন হলেন, উপজেলার পোপাদিয়া এলাকার আবদুর রহমানের ছেলে এজাহার সওদাগর (৫৫), একই এলাকার সালেহ আহমদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩) ও আবু তাহের ছেলে টেম্পুচালক আনোয়ার (১৯)।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, চলন্ত অবস্থায় টেম্পুটিতে হঠা‍ৎ আগুন ধরে যায়। টেম্পুটিতে চালকসহ চারজন সামনে বসেছিলেন। এরা চারজনই আহত হন। অন্যদিকে হুড়াহুড়ি করে নামার সময় বাকিরা দগ্ধ হন। দগ্ধের ঘটনায় জাহাঙ্গীরের পায়ে বেশ ক্ষত দেখা গেছে। তিনি আহত আরও চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার মোহাম্মদ বাবর টেম্পুতে আগুন ধরার ঘটনায় তার হাসপাতালে তিনজন ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031