মামলার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানার চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্যামল দাস বংশী, কনস্টেবল মোহাম্মদ ফয়েজ এবং কনস্টেবল কামরুল ইসলাম।

বুধবার (০৫ অক্টোবর) সকালে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনারের নির্দেশে এ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, ওই সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে বরখাস্ত হওয়া চার পুলিশ কর্মকর্তা এক ব্যবসায়ীকে মাদক মামলার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে দশ হাজার টাকা আদায় করেছেন বলে জানা গেছে।

ডিএমপি’র মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এডিসি শরীফুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে দ্রুত সময় মধ্যে ঘটনার প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930