চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার এ খবরটি নিশ্চিত করেন বলেন, “গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

দুই পুলিশ সদস্য কারা এবং তাদের অপরাধ বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, “পরে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে তখন আপনাদের বিস্তারিত জানানো হবে। কিছুই গোপন করা হবে না।”

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930