পুলিশ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার নন্দনকানন এলাকায় স্বামীর পাথরের আঘাতে নিহত হয়েছেন স্ত্রী মরিয়ম বেগমকে (৩৬)। স্বামী মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করেছে ।

সোমবার (১০ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, মদ কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে রুবেল স্ত্রীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ছিন্নমূল এ দম্পতি নগরীর নন্দনকানন কাটা পাহাড় এলাকায় সড়কের পাশে ভাসমান সংসার করতো। স্বামী রুবেল মাদকাশক্ত। সে মদ কেনার টাকা না পেয়ে স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যান।

জানাগেছে গ্রেফতারকৃত রুবেলের বাড়ী চট্টগ্রামের হাটহাজারী থানার কাঠিরহাটে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031