পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশ সদর দফতর সূত্র জানান, পুলিশ সদর দফতরের ডিআইজি আতিকুল ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে এসবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
সেইসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুল হাসানকে পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি; পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার; পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি মাহবুব আলমকে রংপুর পিটিসি’র কমাড্যান্ট; পিটিসি রংপুরের কমাড্যান্ট শেখ ওমর ফারুককে পিটিসি খুলনার কমাড্যান্ট; পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম ভুঁইয়াকে সিআইডির অতিরিক্ত ডিআইজি; সিআইডির অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসু রব্বানীকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি; বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার- অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি; পিটিসি খুলনার কমান্ড্যান্ট বখতিয়ার আলম বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়েদুর রহমানকে পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930