নবনির্বাচিত নেতৃবৃন্দ বিকেলে ধানমণ্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কমিটির ।
জাতির পিতার প্রতিকৃতিতে  পুষ্পাঞ্জলী অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং সেখানে জাতির পিতার অপর একটি প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট ভবনটির যে সিঁড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, শেখ হাসিনা সেখানে দাঁড়িয়ে  ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
গত ২২ ও ২৩ অক্টোবর এ উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে টানা অষ্টমবারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ওবায়দুল কাদের প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সূত্র: বাসস

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930