বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই বস্তা মাদক ও বেশ কয়েকটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। র‌্যাব ঝিনাইদহের কালীগঞ্জের মাদকের আখড়া নামে খ্যাত বারবাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ।

জানা গেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার বারবাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে দুই বস্তা মাদক ও বেশকিছু বোমা উদ্ধার করে। এ সময় ৯নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, তার ভাই আব্দুস সালাম, ফরহাদ, উজ্জ্বল ও সুজনকে আটক করে র‌্যাব।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকালাম চেয়ারম্যানকে আটক  করলে তার অনুসারীরা বারবাজারে হাইওয়ে সড়কের ওপর ব্যারেল ফেলে রাস্তা ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় র‌্যাব কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অভিযানে র‌্যাবকে বারবাজার হাইওয়ে পুলিশ, কালীগঞ্জ থানা পুলিশ ও বারবাজার ক্যাম্প পুলিশ সহযোগিতা করে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই  ইমরান আলম বলেন, র‌্যাব সেখানে অভিযান চালিয়েছে। খবর পেয়ে আমরাও সেখানে যাই। সেখান থেকে দুই বস্তা মাদক ও কিছু বোমা উদ্ধার করা হয়েছে। তবে সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি।

 র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তবে কি পরিমাণ মাদক ও বোমা উদ্ধার করা হয়েছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বারবাজার মাছের আড়তে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সহযোগিতায় মাদকের ব্যবসা চলে আসছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। সেখান কয়েকবার স্থানীয় থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন সদস্যরা অভিযান চালায়। সেসময় কালাম চেয়ারম্যানের অনুসারীরা তাদের ওপর হামলা করে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930