প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মহলালের জামতলা এলাকায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে কুলাউড়া থেকে ছেড়ে আসা মৌলভীবাজরগামী সিএনজি অটোরিক্সার (মৌলভীবাজার থ-১২-১৪৬৩) সঙ্গে সিলেটগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো ক-০৩-৫৬৭০) মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামের দুরুদ মিয়ার ছেলে আজাদ মিয়া (৪০) ও জুড়ি উপজেলার বাসিন্দা সিএনজি চালক শাহীন মিয়াকে (৩০) মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় আজাদ মিয়ার ছোট ভাই আলম মিয়া (২৪) মারা যান। একই গ্রামের সিকান্দার আলীর ছেলে নিহত সহোদরের চাচাতো ভাই কয়েছ মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে (৩৮) ও মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা আহত আব্দুল আলী (৩৮) সহ আরো ২ জনকে মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের পরিচয় জানা যায়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, দুর্ঘটনা কবলিত দুটি যান উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাইভেট কার চালক পলাতক রয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031