রাজধানীর গাবতলী থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল এসএমএস-এ এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার রাতে গাবতলী এলাকা থেকে খাইরুল নামের ওই ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি। তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫টি গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে এসএমএস-এ বলা হয়।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728