ট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বারৈয়ারহাট বাজারে ‘সাগরিকা বোর্ডিং’ নামের ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। হোটেলের নিবন্ধন খাতায় তাঁর নাম জসিম উদ্দিন সওদাগর (৫৫) লেখা রয়েছে। বাড়ি চট্টগ্রাম নগরের মোহরা এলাকায়।

ওই হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ প্রথম আলোকে বলেন, ২৫ অক্টোবর জসিম হোটেলটির নিচতলার তিন নম্বর কক্ষে ওঠেন। কক্ষটিতে একটিই দরজা। আজ সকাল নয়টা পর্যন্ত কক্ষটির দরজা বন্ধ দেখতে পান হোটেলটির কর্মচারীরা। এরপর তাঁরা দরজা ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।

বিপুল দেবনাথ বলেন, ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে খাটের ওপর লাশ পড়ে ছিল। লাশটির বুক থেকে নাভি পর্যন্ত কাটা ছিল। লাশের পাশে একটি ছুরি পাওয়া গেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, নিহত জসিমের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড, নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত চলছে। আলামত সংরক্ষণের জন্য চট্টগ্রাম অপরাধ তদন্ত বিভাগকে অবহিত করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930