পুলিশ বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে । গতকাল মঙ্গলবার রাতে ওই স্কুলছাত্রী বাদী হয়ে নুরুজ্জামান ও তাঁর বন্ধু জাহিদ হোসেনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করে। পরে নুরুজ্জামানকে আটক করা হয়। পুলিশ জানায়, মুঠোফোনে ঝালকাঠির নলছিটি উপজেলার ওই স্কুলছাত্রীর সঙ্গে আমতলী উপজেলার জাহিদ হোসেনের (৩০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ ও নুরুজ্জামান তাকে পিরোজপুরে এক আত্মীয়র বাড়িতে নিয়ে বিয়ে করার কথা বলে নলছিটি থেকে পিরোজপুরে নিয়ে আসে। কিন্তু আত্মীয় বাড়ি না নিয়ে তাঁরা মেয়েটিকে নিয়ে শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তাঁরা। এ সময় মেয়েটি কৌশলে পালিয়ে হোটেলের কাছেই একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মেয়েটি থানায় গিয়ে মামলা করে। পরে পুলিশ পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে। জাহিদ পলাতক রয়েছেন। পিরোজপুর সদর থানার পরিদর্শক (এসআই) হাছনাইন পারভেজ বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি জাহিদ হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930