কাঁটাচামচ-ছুরি ঠিকমতো ধরা হয়েছে তো? কেউ ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকাচ্ছে না তো? দাওয়াতে কিংবা অফিশিয়াল পার্টিতে গিয়ে এসব প্রশ্ন মনে জেগে ওঠা যথেষ্ট বিব্রতকর। এ ধরনের পরিস্থিতি থেকে রক্ষা পেতে খাওয়ার আদব কায়দা রপ্ত করে নিন সঠিকভাবে। এটি আপনার ব্যক্তিত্ব ও রুচি প্রকাশ করবে অন্যের কাছে।

জেনে নিন কীভাবে সঠিক উপায়ে কাঁটাচামচ ও ছুরি ব্যবহার করে খাবেন-

মার্কিন ও ব্রিটিশ নিয়মে ডান হাতে ছুরি ও বাঁ হাতে কাঁটাচামচ ধরতে হবে

মার্কিন স্টাইল অনুযায়ী ছুরি থাকবে ডান হাতে এবং কাঁটাচামচ বাঁ হাতে। ছুরি ও চামচের সাহায্যে খাবার টুকরা করে ছুরি প্লেটের ডান পাশে নামিয়ে রাখতে হবে। তারপর ডান হাতে কাঁটাচামচ নিয়ে খাবার খেতে হবে।

ছুরি ও চামচের সাহায্যে খাবার ছোট টুকরা করতে হবে

ব্রিটিশ নিয়মেও একইভাবে ধরতে হবে কাঁটাচামচ ও ছুরি। তবে এক্ষেত্রে হাতবদল না করে বাঁ হাত দিয়েই খেতে হবে।

খাওয়া শেষ হয়েছে কিনা সেটা বোঝা যাবে আমেরিকান এ স্টাইলে

আমেরিকান স্টাইল অনুযায়ী প্লেটের মাঝ বরাবর ছুরির উপর কাঁটাচামচ ক্রস করে রাখা মানে খাওয়া এখনও শেষ হয়নি। একই স্থানে পাশাপাশি সোজাভাবে দুটি রাখা মানে খাওয়া শেষ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930