ফলে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) (১২ রবিউল আউয়াল) উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

১ ডিসেম্বর পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২ ডিসেম্বর শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুফতি এহসানুল হক, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930