কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১ লাখ ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফের সাইড়ন খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এই ইয়াবা চালানের বাজারমূল্য ৬ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

শনিবার (৩ ডিসেম্বর) কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমানের নেতৃত্ব একটি দল টেকনাফ স্থলবন্দরের উত্তরে সাইড়ন খাল এলাকায় অভিযান চালায়। তারা কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করে। লোকগুলো জঙ্গলের ভেতর পালিয়ে যাওয়ার সময় দুটি প্যাকেট ফেলে যায়। এই দুই প্যাকেট থেকে এক লাখ ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় জড়িত কাউকে আটক করা যায়নি।

ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হবে বলেও জানিয়েছে কোস্টগার্ড।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031