সহজ-সরল পাহাড়ি মেয়ে চাঁদনীর অভাবের সংসার। ছোট্ট সংসার চলে পাহাড়ে লাকড়ি কুড়িয়ে। ঢালিউডে কে হবেন সেই পাহাড়ি মেয়ে চাঁদনী? পরিচালক ঠিক করলেন, পরীমনিই হোন সেই সবুজ পাহাড়ের মেয়ে।

এবার তাহলে পাহাড়ি মেয়ে হচ্ছেন পরীমনি। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন ছবি চাঁদনীর নাম–ভূমিকায় দেখা যাবে তাঁকে। গত সপ্তাহে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই ঢালিউডকন্যা। এ নিয়ে কথা বলে জানা গেল, পরীমনি পাহাড় ভালোবাসেন। সেখানে শুটিং হবে, এটাই তাঁর কাছে বড় আনন্দের খবর। তিনি বলেন, ‘এ ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। পাহাড় আমার কাছে সব সময়ই রোমাঞ্চকর মনে হয়। আশা করি, ওই পরিবেশে মিলেমিশে একাকার হয়ে কাজটি করতে পারব।’

চাঁদনী ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন নতুন নায়ক আসিফ নূর। পরিচালক শামীমুল ইসলাম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে বান্দরবানে ছবিটির শুটিং শুরু করার ইচ্ছা আছে তাঁদের।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031