সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালে ভর্তি আছে আরও দুইজন।

মৃতরা হলেন দরবস্ত ইউনিয়নের উত্তরমহাল গ্রামের আব্দুর রহিম (৬৫), তার ছেলে লোকমান মিয়া (২০) ও সুলেমান মিয়া (২৬) এবং তাদের পার্শ্ববর্তী ঘরের মনি (৭) ও রহিম (১০)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে জৈন্তাপুরের দরবস্ত বাজার থেকে আব্দুর রহিম ও পার্শ্ববর্তী ঘরের আনিসুল হক পটকা মাছ কিনে আনেন। রাতের খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন আনিসুলের ছেলে জয়নাল মিয়া। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর একে একে হাসপাতালে ভর্তি হন আব্দুর রহিম, তার ছেলে লোকমান মিয়া, সুলেমান মিয়া ও তাদের পার্শ্ববর্তী ঘরের মনি ও রহিম এবং তাদের মা হোসনা বেগম। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে দুপুরের বিভিন্ন সময়ে মারা যান পাঁচজন। এছাড়াও হাসপাতালে ভর্তি আছেন দুইজন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031