চট্টগ্রাম, ০৬  ডিসেম্বর  ২০১৬ (সিটিজি টাইমস):  ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারের ঝংকার মোড় সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহসড়কে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক দুমড়ে মুচড়ে দোকানের ভেতর ডুকে পড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় এক যুবক। অপর দুইজন আহত হয়। আজ (মঙ্গলবার) বিকেল চারটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ মনা মিয়া (৩৭)। তিনি পাশ্ববর্তী হাটাহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি গ্রামের ফুরখ আহম্মদ বাড়ির নুরুল আলমের প্রথম পুত্র। ঝংকার এলাকায় তার একটি গাড়ি মেরামতের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিরিহাটগামী একটি ট্রাক (ঢাকা মেটো ট ১৪-০৯৮৪) নাজিরহাট ঝংকার মোড়ের দক্ষিণ পাশ সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে রাস্তা থেকে নেমে একটি মেকানিকের দোকানে ডুকে পড়ে। এ সময় সামনে থাকা একটি কার, দুটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ফেলে ট্রাকটি। এ সময় দুপুরের খাবার খেয়ে বাইক নিয়ে দোকানে ফিরছিলেন নিহত মনা মিস্ত্রী। রাস্তার পাশে দাড়ানো অবস্থায় ওই ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অপরদিকে রাস্তার পাশে থাকা পথচারী নুরুল হুদা(২৩) ও নেপাল ধর(৩৬) নামক আরো দুইব্যক্তি আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরেণ করা হয়। তবে, তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে । গাড়িটি জব্ধ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031