চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় রোববার দুপুর একটার দিকে করে ইব্রাহিম মানিক নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে হত্যাকাণ্ডের শিকার স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক মহানগর কমিটির কোন পদে আছে তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত অবস্থায় রানা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

টনাস্থলে ফুটপাতের ওপর ছোপ ছোপ রক্তের দাগ, এক জোড়া স্যান্ডেল ও পিস্তলের গুলির খোসা পড়ে আছে।

ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কি কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।

চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নগরীর নিউমার্কেট এলাকায় নালার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল ইব্রাহিম। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930