জশনে জুলুস বের হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে ।

আনজুমান সুত্র জানায়, জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা. জি. আ)। মঙ্গলবার সকাল আটটায় নগরের ষোলশহর আলমগীর খানকাহ শরিফ থেকে জুলুস বের হয়ে মুরাদপুর, চকবাজার, আন্দরকিল্লা, জামালখান ও কাতালগঞ্জ ঘুরে আলমগীর খানকাহ শরিফে শেষ হবে। এরপর দুপুর ১২টায় ঈদে মিলাদুন্নবীর (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এ জুলুস বের হবে বলে জানিয়ে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক  সিটিজি টাইমসকে জানান, জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা. জি. আ)।  এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ধর্ম প্রাণ ইসলামিক অংগ সংগঠনসহ সাধারণ মানুষের সমাগমে মুখরিত হয় এই দিনটি।

আয়োজকরা আশা করছেন, এবার ৩০ লাধিক আশেকে রাসূল সা: অংশ নেবেন। আনজুমান ট্্রাস্টের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক জানিয়েছেন, চট্টগ্রামে হুজুরদের সফরসূচি চূড়ান্ত এবং জশনে জুলুসের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কাল পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগামীকাল মঙ্গলবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর জন্ম ও ওফাত দিবস।

বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, দিবসটি উদযাপনে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, মিলাদ মাহফিল, মোনাজাত এবং ধর্মীয় শোভাযাত্রা।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণী দিয়েছেন। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সরকারি ছুটি।

বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ সোমবার থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আজ বাদ বাদ মাগরিব ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ঈদ-ই মিলাদুন্নবীর অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্ম সচিব মো. আবদুল জলিল , ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর আলহাজ মিসবাহুর রহমান চৌধুরী এবং গভর্নর শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকসেবন্দি।

পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক ক্যালিগ্রাফি ও মহানবী (সা.) জীবন ভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী, ইসলামী বই মেলা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্বিরাত ও হামদ-নাত মাহফিল এবং রাসূল (সা.) শানে স্বরচিত কবিতা পাঠের আসর।
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ১২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলা দরবার শরীফের সংগঠন তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীতে মহান জশনে জুলুশে ঈদে মিলাদুন্নীর মেমিনার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আসেকান মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন আগামীকাল সকাল ৯টা থেকে বিভিন্ন কর্মসূচি উদযাপন করবে।

প্রধান অতিথি থাকবেন মাইজভান্ডার দরবার শরীফের গদিনশীন পীর, আওলাদে রাসূল (সা.) শাহজাদায়ে গাউছুল আজম শাহসূফী আলহাজ হযরত মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী।

এতে বিশেষ অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আশেকান গাউছিয়া মাইজভান্ডারীর উদ্যোগে ধর্মীয় জশনে জুলুশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে- সেমিনার ও র‌্যালি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নজরুল একাডেমি মগবাজারের নজরুল ভবনে অনুষ্ঠানের আয়োজন করেছে।

পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আগামীকাল বাদ আসর জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের ওপর আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

এছাড়া পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা মহানগরীসহ সারাদেশের বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031