বার্মিজ সৈন্যরাই গ্রাম জ্বালিয়ে দিচ্ছে স্যাটেলাইট থেকে তোলা মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়া পিক নামে একটি রোহিঙ্গা গ্রামের ছবি বিশ্লেষণ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) বলছে । ছবিতে দেখা গেছে গ্রামটি যখন জ্বলছিল, তখন আশপাশে সেনাবাহিনীর ট্রাক যাতায়াত করছিল।

এইচআরডাব্লিউ বলছে, ছবিতে প্রমাণিত হয়েছে যে আগুন দেওয়ার সময় সেনাবাহিনী সেখানে ছিল। এইচআরডাব্লিউ এই নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার পেছনে সেনাবাহিনীর হাত থাকার প্রমাণ হাজির করল। কিন্তু মিয়ানমার সরকার সব সময় বলছে, সৈন্যরা নয় বরঞ্চ রোহিঙ্গারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছে।

এইচআরডাব্লিউ এর এশিয়া বিভাগের পরিচালক ব্রাড অ্যাডামস বলছেন, “এটা বিশ্বাস করা কঠিন যে সৈন্যদের চোখের সামনে ওয়া পিকের ৩০০ বাড়ি এক মাস ধরে জঙ্গিরা আগুন দিয়ে পুড়িয়ে দিল, আর সৈন্যরা সেটা বসে বসে দেখল। ”

তিনি বলেন, “স্যাটেলাইটের এই ছবির পর বার্মিজ সরকারি কর্মকর্তারা ধরা পড়ে গেছেন, তাদের ক্রমাগত অস্বীকৃতি যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সেটা এখন তাদের স্বীকার করা উচিত। ”

এইচআরডাব্লিউ এর সর্বশেষ এই বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইছে, মিয়ানমার সরকারের একজন মুখপাত্র জ ঠেই বলেছেন রাখাইন রাজ্যের ঘটনা নিয়ে তদন্ত চলছে, সুতরাং এখন তারা কোনো মন্তব্য করবেন না।

সরকারি একটি তদন্ত দল পাঁচ দিন ধরে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা গ্রামগুলো সফর করেছে। জানুয়ারির শেষ দিকে তারা তাদের তদন্ত রিপোর্ট দেবে বলে আশা করা হচ্ছে।

অক্টোবর থেকে রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর ২৭,০০০ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে গেছে।

– See more at: http://www.teknafnews.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-2/#sthash.YYOxlTa1.dpuf

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930