বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত আটজন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে। নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার নিজপানখালীর মোহাম্মদ ইলিয়াছ খানের ছেলে আলী রিয়াজ রায়হান (২৬), মহেশখালী উপজেলার কুতুবজোমের জবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০) এবং একই ইউনিয়নের তাজিয়াকাটার মকতুল হোসেনের ছেলে মোহাম্মদ কালু (৪২) ও তার মেয়ে রিনা আক্তার (১৭)।

শুক্রবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে রামু হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদবলেন, ফাঁসিয়াখালী এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাস ও চকরিয়ামুখী মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত এবং অন্তত আট জন যাত্রী আহত হন।আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ২/৩ জনের অবস্থা আশংকাজনক বলেও তিনি জানান।

দুজনের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপর দুইজনের লাশ মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে রয়েছে বলে জানান ওসি কালাম।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31