বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সাভারে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দল বিভিন্ন দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকাল পৌনে ৯টায় গুলশানের নিজ বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930