শামসুন্নাহার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন নগরীর কদমতলী এলাকায় বাচ্চাকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ট্রেনে কাটা পড়ে । শামসুন্নাহার সুপারিওয়ালা পাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালাতেন।

বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি এসএম শহীদুল ইসলাম জানান, ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শামসুন্নাহার নামের এক নারী নিহত হয়েছেন। তিনি সন্তানকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন।

নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি শহীদুল।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930