পুলিশ নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছাগির হোসেন প্রকাশ ছোট ছাগিরকে (৩৪) অস্ত্রসহ আটক করেছে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে তাকে নগরীর পানওয়ালা পাড়ার হীরার কলোনি থেকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এস আই) কায়সার হামিদ জানান, ছাগিরকে আটকের পর তার শরীরের পেছনে লুঙ্গির ভাঁজ থেকে একটি দেশিয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসী ছাগিরের বিরুদ্ধে অস্ত্র আইনে ৩টি, বিস্ফোরক আইনে ১টিসহ মোট ৭টি মামলা আছে।

ছাগির নগরীর হাজীপাড়ার শফিক আহমেদের বাড়ির জালাল আহমদ ড্রাইভারের ছেলে বলে তিনি জানিয়েছেন।

সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে ছাগিরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এস আই কায়সার ‍হামিদ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930