প্রস্তাব পেয়ে রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন বলেও জানিয়েছেন ড. কর্নেল অলি আহমেদ। নির্বাচন কমিশন পুনর্গঠনে গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠনসহ রাষ্ট্রপতির কাছে ১৭ দফা প্রস্তাব পেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বুধবার বিকেল পৌনে ৩ টায় দলটির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপির ১০ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে তার ১৭ দফা প্রস্তাব পেশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন- ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, অ্যাডভোকেট আবু ইউছুপ, মো. খলিলুর রহমান, অধ্যাপক মো. আব্দুল্লাহ, আব্দুল গনি ও সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম

নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য প্রথম ধাপে বিএনপিসহ ইসিতে নিবন্ধিত পাঁচটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ১৮ ডিসেম্বর খালেদা জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে যায় বিএনপি।

মঙ্গলবার হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে বঙ্গভবনে যায় জাতীয় পার্টি। বুধবার এলডিপি ছাড়াও যাচ্ছে কৃষক শ্রমিক জনতালীগ। বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যাওয়ার কথা থাকলেও দলটির সভাপতি হাসানুল হক ইনু দেশের বাইরে থাকায় তারা যাচ্ছেন ২৬ ডিসেম্বর।

এছাড়াও দ্বিতীয় ধাপে আরো ছয়টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন জানিয়ে লিবারেল ডোমোক্র্যাটি পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ সংলাপ শেষে সাংবাদিকদের বলেন, ‘আজকে যিনি রাষ্ট্রপতি। তিনি এক সময় সংসদ সদস্য ছিলেন, স্পিকারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নতুন ইসি গঠনে আমরা তাকে অনুরোধ করেছি।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031