শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মিথ্যা ঘোষণায় চীন থেকে আমদানি করা কোটি টাকা মূল্যের ইলেকট্রনিক পণ্যের একটি চালান আটক করেছে। চালানটিতে প্রায় ৩৮ লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেয়া হয়েছিল বলে দাবি করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে চালানটি আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঢাকার এসবি কর্পোরেশন চীন থেকে চালানটি আমদানি করেছে। পণ্য চালানটি খালাসের দায়িত্বে ছিল হাসিনা এন্টারপ্রাইজ। গত ৫ নভেম্বর এর ‘বিল অব এন্ট্রি’ (নং: সি১২৯৫২১৮) দাখিল করা হয়।

ঘোষণা অনুযায়ী, অয়েল ফিল্টার, পিস্টন, এয়ার ফিল্টার এবং ড্রিলিং মেশিন আমদানি করার কথা ছিল। আমদানি করা পণ্যসমূহ চীনের তৈরী বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা পণ্যটি ডেলিভারি পর্যায়ে আটক ও শতভাগ কায়িক পরীক্ষা করেন। পরীক্ষায় ঘোষিত পণ্যের কোন কিছুই পাওয়া যায়নি।

প্রাপ্ত পণ্যসমূহ হলোনেটওয়ার্কিং ক্যাবল, সানগ্লাস, হোয়াইট গ্লাস, মোবাইল ব্যাটারি, মোবাইল চার্জার, মোবাইল কাভার, মোবাইল ক্যাসিং, রিস্ট ওয়াচ, হেডফোন, আইপি ক্যমেরা, ফটোকপির কালি, প্রিন্টার কার্টিজ, স্যামসাং গ্যালাক্সি ট্যাব, রিয়ার ভিউ মিরর, ইন্ডিকেটর লাইট ও ব্রেক ক্যাবল ইত্যাদি।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক সামিনুল রহমান আজাদীকে বলেন, ১ কোটি ১০ লাখ টাকা মূলের পণ্য চীন থেকে আমদানি করা হয়। যে সকল পণ্য আমদানির ঘোষণা দেয়া হয় তার বিপরীতে শুল্ক আসে ২ লক্ষ ১৪ টাকা। অথচ চালানটিতে যে পণ্য পাওয়া যায় তার প্রকৃত শুল্ক ৩৮ লক্ষ টাকারও বেশি। প্রতিষ্ঠানটি বিশাল অংকের শুল্ক ফাঁকির চেষ্টা করেছিল। এ ব্যাপারে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং সঠিক শুল্ককর আদায় করার মামলা দায়ের করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031