দু’টি বিমান সাতসকালেই বড়সড় দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেল৷ মঙ্গলবার দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্যাক্সিওয়েতে মুখোমুখি চলে আসে ইন্ডিগো ও স্পাইস জেটের দু’টি বিমান৷ বিমানচালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় বিমান দু’টি৷ ঘটনার তদন্তে নেমেছে ডিজিসিএ৷ ঘন কুয়াশার জন্য বিমানবন্দরে দৃশ্যমানতা কম ছিল বলেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান।

বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, অবতরণের পর ট্যাক্সি-বে ধরে পার্কিং এরিয়ার দিকে যাচ্ছিল ইন্ডিগোর বিমানটি। একই সময় উড়ানের জন্য রানওয়ে ধরে এগোচ্ছিল স্পাইস জেটের বিমানটিও। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অ্যাপ্রন এরিয়ার কর্মীদের। অভিযোগ, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগেই কোনও গোলযোগ ছিল। তার জেরেই এই বিপত্তি।অন্য দিকে, এ দিন ভোর ৫টায় গোয়ার ডাবোলিম বিমানবন্দরে আচমকাই রানওয়েতে পিছলে যায় জেট এয়ারওয়েজের একটি বিমান। বিমানের সমস্ত যাত্রীরা সুরক্ষিত থাকলেও, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এর জেরে বেশ কয়েক জন যাত্রীর আহত হয়েছেন।

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930