পুলিশ কক্সবাজারটেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরের নিকটবর্তী নির্জন এলাকা থেকে হাতপা ও মুখ বাঁধা এক গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারপ্রাপ্ত গৃহবধূর নাম হালিমা বেগম (২০)। তিনি শহরতলীর চান্দেরপাড়া এলাকার প্রবাসী মোক্তার আহমদের স্ত্রী। তার শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে একটি সিএনজি টেক্সি কক্সবাজার শহরের দিক থেকে এসে কক্সবাজারটেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরের নিকটবর্তী নির্জন এলাকায় হাতপা ও মুখ বাঁধা অবস্থায় ওই গৃহবধূকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

আহত হালিমা মুমূর্ষু অবস্থায় জানায়, তাকে পূর্ব শত্রুতার জের ধরে দুইজন দুর্বৃত্ত অপহরণ করেছে।

 

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031