বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

৩১ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় মার্কিন রাষ্ট্রদূত হ্নীলার লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। এসময় তাঁর সাথে ছিলেন, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ অফিস প্রধান পে পে কেবি ছিদ্দিকী, বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আবুজার আল জাহিদ, উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। ক্যাম্প পরিদর্শনে এসে রাষ্ট্রদূত বার্নিকাট লেদাস্থ আইএমও‘র স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত এনজিও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে বস্তি পরিদর্শন করে মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গাদের নির্যাতনে বর্ণনা শুনেন এবং নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন। পরে মার্কিন রাষ্ট্রদূত মুছনী নয়াপাড়া ক্যাম্প এরিপোর্ট লেখা পর্যন্ত পরিদর্শন করছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031