প্রগতি ইন্ডাষ্ট্রিজ রেলওয়ে গেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মো.খায়ের হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। নিহত খায়ের হোসেন বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া এলাকার মাহবুবুল হকের পুত্র এবং আলী চৌধুরী পাড়াস্থ খাদ্য প্রক্রিয়াজাতকারী কারখানা ইউরো ফিড লিমিটেডের শ্রমিক।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার এ দূর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখি বাংলা মেইল এক্সপ্রেস ট্রেন বাড়বকুণ্ড প্রগতি রেল গেট এলাকা অতিক্রমকালে অসাবধানতাবশত রেললাইন ধরে হাঁটা খায়ের হোসেনকে চাপা দেন। এতে ট্রেনের নিচে কাঁটা পড়ে শরীর খন্ড-দিখন্ড হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে ট্রেনে কাঁটা পড়ে শ্রমিকের মৃত্যুর বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন সীতাকুণ্ড রেলস্টেশন মাষ্টার মতিলাল বড়ুয়া।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930