নরসিংদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ১১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নরসিংদীতে। এ ঘটনায় আহত হয়েছে হয়েছে আরও তিন জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রবিবার সকাল সাড়ে আটটায় বেলাবো ‍উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। এরমধ্যে চারজন নারী, দুইজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছে।

বেলাবো থানার পরিদর্শক আরিফুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্রদূত পরিবহনের বাসটি হবিগঞ্জ থেকে ঢাকায় আসছিল এবং মাইক্রোবাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১১জন মারা যায়। আহত তিন জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

গত শুক্রবার রাতে ফরিদপুরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুন ধরে ১৩ জন মারা যায়। এ ছাড়া শুক্রবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মাগুরা, গাজীপুর, নাটোর ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক সাবেক সেনাসদস্যসহ আরও ১২ জন নিহত ও ৪২ জন আহত হন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031