বর্ধিত বেতন-ভাতা পরিশোধের দাবিতে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের ডাকে কর্মবিরতি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মবিরতি শুরু হয়; যদিও এর আগে ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরুর কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা।

কর্মবিরতির কারণে চট্টগ্রামে কর্ণফুলী নদীর কমপক্ষে পাঁচটি ঘাটে পণ্য ওঠা-নামার বন্ধ হয়ে গেছে।

লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, গত বছরের ৫ অক্টোবর শ্রমিকদের বর্ধিত মজুরির গেজেট ঘোষণা করে সরকার। এরপর ২৬ সেপ্টেম্বর নতুন বেতন ঘোষণা করা হয়।১৫ ডিসেম্বর থেকে সব মালিকের ওই হারে বেতন-ভাতা দেওয়ার কথা ছিল। শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলে তারা জাহাজের ভাড়াও বাড়িয়ে নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সব জাহাজ মালিক এই বেতন-ভাতা দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি পালনের কথা থাকলেও তার আগেই কর্মসূচি শুরুর বিষয়ে শাহাদাত বলেন, “আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে।আমরা বলেছিলাম, দাবি মানা না হলে ১০ ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ ১১ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু হবে। যেসব জাহাজ মালিক বর্ধিত বেতন-ভাতা দিচ্ছেন ১১ ও ১২ ফেব্রুয়ারি তাদের তালিকা হবে। ১৩ ফেব্রুয়ারি থেকে ওই সব জাহাজ সাদা পতাকা উড়িয়ে চলবে। বাকি জাহাজে কর্মবিরতি চলমান থাকবে।”

এদিকে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের আরেকাংশের দাবি কর্মবিরতির প্রভাব চলাচলে তেমন পড়ছে না।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031