হাইকোর্ট নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত র‌্যাপিড অ্যাকশনের (র‌্যাব-১১) চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন ।

রোববার বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার আপিল শুনানির জন্য অনুমতি দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। তারেক সাঈদের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ।

এর আগে গত ৩১ জানুয়ারি ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন তারেক সাঈদ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে আইনজীবী মো. আহসান উল্লাহ আপিল দায়ের করেন।

গত ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর দায়রা জজ আদালত থেকে সাত খুন মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পরে প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশনা দেন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের প্রাক্তন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930