গতকাল মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলা থেকে সিমটি উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর মোবাইল ফোনের সিমটি ভোলার এক রিকশাচালকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

মিতু হত‌্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিকশাচালকের কাছ থেকে সিমটি উদ্ধার করা হলেও মিতুর মোবাইল ফোনটি তার কাছে পাওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কামরুজ্জামান বলেন, ওই লোক চট্টগ্রামে রিকশা চালাতেন। নগরীর বাকলিয়া এলাকার রাস্তায় কয়েকমাস আগে তিনি সিমটি খুঁজে পান বলে দাবি করেছেন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার থেকে পদোন্নতি পেয়ে বাবুল আক্তার এসপি হয়ে ঢাকায় পুলিশ সদর দফতরে যাওয়ার কয়েকদিনের মধ্যে খুন হন তার স্ত্রী। গত বছরের ৫ জুন সকালে চট্টগ্রামের ও আর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে।

গত ২৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে মিতুর মা সাহেদা মোশাররফ নীলা সাংবাদিকদের বলেন, মিতুর মোবাইল ফোনটি এখনও সচল আছে বলে তারা তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন। এরপর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031