বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাসের যাত্রী পাবনা সদরের ফজলুল হক রোডের দীপ্ত চ্যার্টাজীর ছেলে লিটন চ্যার্টাজীর (৩৫) পরিচয় জানাতে পারলেও অন্য ৩ জনের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার এসআই মিজানুর রহমান জানান, ঢাকা থেকে পাবনাগামী নাইট স্টার পরিবহনের একটি বাস ও বগুড়া থেকে ঢাকাগামী সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের চালকসহ ৪ জন ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই বঙ্গবন্ধু সেতু থানা ও হাটিকুমরুল হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসেরকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনার পর মহাসড়কে দু’পাশে যানবাহন আটকা পড়লেও উদ্ধার অভিযানের পর পরিস্থতি স্বাভাবিক হয়।
আহতদের মধ্যে ২৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের জরুরী বিভাগে কতর্ব্যরত সিনিয়র স্টাফ নার্স সিদ্দিকুর রহমান জানিয়েছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930