পুলিশ কেরালা রাজ্যের সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে ভারতের মালায়ালম চলচ্চিত্রের জনপ্রিয় এক অভিনেত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে। খবর বিবিসির।

ভারতীয় সিনেমার ওই অভিনেত্রী অভিযোগ করেছেন তিনজন লোক তার গাড়ির ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেছে। তিনি বলেন, ধর্ষণকারীরা শুক্রবার রাতে তার গাড়ির পিছু নিয়েছিল। তিনি তখন একটি সিনেমার ডাবিং-এ অংশ নিতে যাচ্ছিলেন।

পুলিশ ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেনি।

তার গাড়ির চালক ও সন্দেহভাজন আরো দুই ব্যক্তিকে পুলিশ রবিবার রাতে আটক করেছে। পুলিশ বলছে, তারা আরো তিনজন লোককে খুঁজছে।

তবে প্রধান অভিযুক্ত, তার সাবেক একজন ড্রাইভার এখনও পলাতক।

অভিনেত্রী বলেছেন, এই অপহরণ ও ধর্ষণের ঘটনা চলেছে দু’ঘণ্টা ধরে। একইসঙ্গে তার অশোভন ছবি সোশাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এই ঘটনায় পুলিশ ধর্ষণ, অপহরণ এবং অপরাধের ষড়যন্ত্রের মামলা করেছে।

এই খবরটি ছড়িয়ে পড়ার পর ভারতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার লোকেরা এর তীব্র নিন্দায় সোচ্চার হয়েছেন।

পরিচালক লাল বিবিসি হিন্দিকে বলেছেন, ‘এটি জঘন্য কাজ। কোচিনের মতো একটি শহরে এ রকম একটা ঘটনা ঘটেছে আমি বিশ্বাস করতে পারছি না। এই শহরে বহু নারী রাত করেই কাজ থেকে বাড়িতে ফেরেন।’

প্রখ্যাত অভিনেতা মোহনলাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করার সময় আর নেই। এখন আইনের প্রয়োগের ব্যাপারে আমাদের জোরালো ভূমিকা নিতে হবে। যাতে আর কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়। খুব দ্রুত এর বিচার হওয়া দরকার।’

গত কয়েক বছরে ভারতে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলো। বিশেষ করে ২০১২ সালে রাজধানী দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কর্তৃপক্ষের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছিলো।

তার জেরে ধর্ষণ প্রতিরোধে নতুন করে কঠোর একটি আইন প্রণয়ন করা হয়। তারপরেও সারাদেশে নারীর ওপর এধরনের সহিংসতা সারা ভারতেই অব্যাহত রয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930