পুলিশ মহেশখালীতে তিনটি দেশি বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী হামিদুর রহমান (৫০) ও তার মেয়ে শুক্কুনীকে (২৫) আটক করেছে ।

উপজেলার পৌরসভার পুঁটিবিলার দাসি মাঝি পাড়ায় পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুইজন এসআই এবং এক কনস্টেবল আহত হয়েছেন। একই সময়ে ১ হাজার ১০০ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ইয়াবার আস্তানায় অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে।

আহত পুলিশরা হলেন মহেশখালী থানার এসআই নিহার ও সঞ্জিত এবং কনস্টেবল রুবেল।

পুলিশ সূত্রে জানা গেছে, হামিদের পরিবারের সব সদস্য দীর্ঘদিন ইয়াবা ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ১০ রাউন্ড পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031