অপহরণের অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।বাটালি হিল থেকে ১০ বছরের অপহৃত শিশু শরীফ হোসেনকে  সিএন্ডবি কলোনিতে উদ্ধার করেছে নগর গোয়েন্দা্ পুলিশ।

 মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর বাটালি হিল থেকে আনোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়।

আনোয়ারের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর মনসুরাবাদে সিএন্ডবি কলোনির একটি বাসা থেকে ফারজানা বেগমের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এসময় আটক ফারাজানার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে বীথি আক্তারকে আটক করা হয় বলে  জানান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-জনসংযোগ) আনোয়ার হোসেন।

উদ্ধার হওয়া শরীফ নগরীর খুলশী থানার মতিঝর্ণা এলাকার নুরুল আলমের ছেলে।  গত ১৯ ফেব্রুয়ারি নিজ বাসা থেকে তাকে অপহরণের পর ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে বলে জানান এডিসি আনোয়ার হোসেন।

এই ঘটনায় খুলশী থানায় গত ২৭ ফেব্রুয়ারি একটি মামলা ‍দায়ের হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031