হাইকোর্টের  আদেশের পর মন্ত্রণালয় মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইয়ের কার্যক্রম স্থগিত করে।

মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইয়ের কাজ স্থগিত রেখেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২ মার্চ) এ কার্যক্রম স্থগিত করা হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশনায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের জন্য গঠিত মহানগর, জেলা ও উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করে মন্ত্রণালয়।
মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাই স্থগিত বিষয়ে মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত বছরের ১০ নভেম্বর প্রকাশিত গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এবং গত বছরের ৬ নভেম্বর মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ গেজেটের ‘গ’ ধারা অনুযায়ী মুজিবনগরের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করা হলো।
এর আগে গত বছরের ৬ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বয়স ও সংজ্ঞা নির্ধারণে প্রজ্ঞাপন জারি করে। পরে গত ১০ নভেম্বর তা গেজেট আকারে প্রকশিত হয়।
ওই প্রজ্ঞাপনের পর মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বয়স যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হয়। এরপর গত ৩১ জানুয়ারি হাইকোর্টে একটি রিট আবেদন করেন সংক্ষুব্ধ এক মুক্তিযোদ্ধা। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে কারণ জানতে চায়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031