চট্টগ্রাম মহানগর পিপি সূত্রে জানা গেছে অবৈধভাবে আনা স্বর্ণের বার উদ্ধারের একটি মামলার রায় ঘোষণার পর মো.বেলাল উদ্দিন নামে এক আসামীকে পাওয়া যায়নি বলে । দণ্ডিত বেলাল ফটিকছড়ি উপজেলার কেফায়েতনগর গ্রামের নূরে আলমের ছেলে।

বৃহস্পতিবার (০২ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর মামলার রায় ঘোষণা করেছেন।

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা স্বর্ণের বার উদ্ধারের মামলায় মো.বেলাল উদ্দিন নামে একজনকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী সিটিজিনিউজকে জানিয়েছেন, রায় ঘোষণার আগে আইনজীবীর মাধ্যমে বেলাল আদালতে হাজিরা দাখিল করেছিল। তবে রায় ঘোষণার সময় তাকে আর পাওয়া যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ মার্চ দুবাই থেকে দেশে ফিরেন বেলাল।  চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাকে ১৯পিস স্বর্ণের বারসহ আটক করে র‌্যাব।

এই ঘটনায় র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিদর্শক অমর কান্তি পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

ওই বছরের ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল হয় যাতে একমাত্র আসামি করা বেলালকে।  ১ সেপ্টেম্বর বেলালের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) এর ১ (বি) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।  অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ১৪ জনকে সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930