ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুদির দোকানে ঢুকে পড়েছে চট্টগ্রামের রাউজানে । গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সুলতানপুর গ্রামের কুন্ডেশ্বরী এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নয়ন দাশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পূর্বদিক থেকে নগরীর উদ্দেশ্যে ছেড়ে আসা ৮/৯ হাজার ইটবোঝাই একটি ট্রাক ( চট্টগ্রাম-ন-৪৫৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনের একটি গাছের সাথে আটকানোর চেষ্টা করে। কিন্তু গাছটি শিকড়সহ উপড়ে ফেলে ট্রাকটি দোকানের সামনের অংশে ঢুকে পড়ে। চালক ও হেলপার আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছে দোকানী শিবু দে (৫৫) ও তাঁর ভাতিজা রুদ্র (১৩)। দোকানী শিবু দে জানান, আমার ভাতিজা রুদ্র গহিরা স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। পড়ালেখার পাশাপাশি দোকানে এসে আমাকে সহযোগিতা করে। প্রতিদিনের মতো আমি আর আমার ভাতিজা রুদ্র (১৩) দোকানে ছিলাম। হঠাৎ সন্ধ্যা ৬টায় একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমার দোকানে ঢুকে পড়ে। বিকট শব্দে আওয়াজ হয়। আমরা প্রাণে বেঁচে যায়, এটি সৃষ্টি কর্তার লিলা ছাড়া আর কিছুই নয়। যেহেতু দোকান থেকে পেছনে বের হওয়ার কোন পথ নেই সেহেতু মনে করেছিলাম আমরা দুজনই চাপা পড়র। দোকানের সামনের গাছটি আমাদের জীবন রক্ষা করেছে। আমরা রক্ষা পেলেও একটি গাছ শিকড়সহ উপড়ে গিয়ে দোকানের টিনশিট ছাল ও ট্রাকটি ঢুকে পড়ে দোকানের গ্রিল এবং আসবাবপত্রের ক্ষতি হয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত রাউজান হাইওয়ে থানার এসআই ইয়াহিয়া খান বলেন, ‘ ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি অতিরিক্ত ইট নিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গাড়িটির গতি বেশি থাকায় দোকানের ক্ষতি সাধিত হয়েছে। চালক ও হেলপার আহত হয়েছে বলে শুনেছি কিন্তু তারা পালিয়ে যায়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031