ঘাতক  অভিযুক্ত বন্ধু হোসেন পালিয়ে গেছে। নগরীর হালিশহরে বন্ধুর ছুরিকাঘাতে মাসুদ মিয়া (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার রাত আড়াইটার দিকে বন্ধুর ছুরিকাঘাতের শিকার হন মাসুদ। সাগর ও আবুল কাশেম নামে দুজন রাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া।

হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, হোসেন টেম্পু চালায়। মাসুদের পেশা কি সেটা এখনও জানতে পারিনি। হোসেন মাসুদকে ছুরি মেরে পালিয়ে গেছে। কি কারণে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটল সেটাও এখনও জানতে পারিনি।

মাসুদের বাড়ি সন্দ্বীপ ইউনিয়নের মুছাপুরে। হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের দুই নম্বর সড়কে তিন নম্বর বাসায় ব্যাচেলর হিসেবে হোসেন ও মাসুদ একসাথে থাকত।

রক্তাক্ত অবস্থায় মাসুদকে হাসপাতালে নেয়া সাগর বলেন, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে আমি পাশের রুম থেকে মাসুদের রুমে যাই। এসময় হোসেন দ্রুত রুম থেকে বের হয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় মাসুদ কাতরাচ্ছিল। আমি এবং আমার রুমমেট কাশেম মিলে তাকে হাসপাতালে নিয়ে আসি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, হোসেন ছুরি মেরে মাসুদের টাকাপয়সা ও মোবাইল নিয়ে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930