বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের কাছে আলাদা একটি ডেস্ক খোলার দাবি জানাবে ।

১৬ মার্চ বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী তারানা। তিনি বলেন, আগামী ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিতব্য সভায় এই প্রস্তাব দেওয়া হবে। ওই ডেস্ক থেকে বাংলাদেশের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব পর্যালোচনা করে দেখা হবে।

মৌলবাদ ও জঙ্গিবাদ উত্থানের একটি অন্যতম কারণ সামাজিক যোগাযোগমাধ্যম বলে মনে করেন তারানা হালিম। তিনি বলেন, অনলাইনেই জঙ্গিবাদের বিস্তার হচ্ছে। এসব বিষয়ও আলোচনায় আসবে।

প্রতিমন্ত্রী বলেন, ভেরিফিকেশনের যে নীতি আছে তা যেন কঠোরভাবে বাস্তবায়ন ও মনিটরিং করা হয় তারও প্রস্তাব করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে ইতিবাচক সাড়া পাওয়ার যে প্রবণতা, তা বাড়ছে বলেও জানান তারানা হালিম। অভিযোগগুলো কী ধরনের করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্মীয় উসকানি বেশি ছিল। এরপরই ছিল জঙ্গিবাদ।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31