ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ।  শুক্রবার বিকালে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী সময়ে তাঁর ভারতে প্রবাস জীবন কাটানোর সময়ের কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী, ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ নামক বঙ্গবন্ধু রচিত দুটি আত্মজীবনীর কপিও সুষমা স্বরাজকে উপহার দেন।

এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন।

এর আগে বেলা একটার দিকে দিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তাকে  মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। চার দিনের এই সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেই প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক হলো।

সফরসূচি অনুযায়ী এরপর রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রধানমন্ত্রীর সংবর্ধনার অনুষ্ঠান রয়েছে।

শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি উদ্দেশে রওনা দেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031